গণসংবর্ধনায় সিক্ত কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ

রবিবার, জুলাই ২১, ২০১৯,৬:৩৪ পূর্বাহ্ণ
0
71

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মো. রবিন : গতকাল শনিবার সাবেক আইজিপি, রাষ্ট্রদূত, সচিব ও কিশোরগঞ্জ ২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নূর মোহাম্মদ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বেথইর আনন্দ বাজার বণিক সমিতির উদ্যোগে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নূর মোহাম্মদ।এসময় বিভিন্ন বিষয়ে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন তিনি। তাছাড়া এলাকার রাস্তা-ঘাট এবং অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন তিনি।

এ মতবিনিময়ে মাদক নির্মুলের প্রতি জোর দিয়ে তিনি বলেন, “মাদক নির্মূল করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে, মাদক নির্মুল কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যুবকদের কাজ করতে হবে এবং প্রশাসনকে সহায়তা করতে হবে।

” বর্তমান সময়ে নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে জনগনকে উদ্দেশ্যে করে সচেতন মূলক বক্তব্য রেখে তিনি বলেন, ” উঠতি বয়সের ছেলেরা যাতে রাস্তা – ঘাটে মেয়েদের উত্যক্ত করতে না পারে সেদিকে স্থানীয় জন প্রতিনিধিরা নজর রাখবেন এবং কোনো কিছু ঘটার আগেই যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।” এছাড়া স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি। এ গণসংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন, সাবেক কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনউদ্দিন, কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, কটিয়াদী উপজেলা পৌর মেয়র শওকত ওসমান শুক্কুরআলী, বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্জ্ব লায়ন মাহমুদুল ইসলাম এবং স্থানীয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে