[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
তানভীর হোসেন অপু : করোনা পরিস্থিতির ভয়াবহ প্রকোপে অসহায় সমাজের সর্ব স্তরের মানুষ। বিশেষ করে মধ্যবিত্ত, নিন্মবিত্ত, শ্রমিক, কর্মচারী, খেটে-খাওয়া মানুষসহ সমাজের মেহনতি মানুষেরা অতি কষ্টে দিনাতিপাত করছে। এমতাবস্থায় খুলনাতে করোনা পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করায় দীর্ঘদিন লকডাউন ছিল।
একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়েছে অন্যদিকে মানুষের রোজগার আনুপাতিক হারে কমেছে।সার্বিক অবস্থার পরিপেক্ষিতে জাগো ফাউন্ডেশন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খুলনা জেলার সেচ্ছাসেবীরা এসকল অসহায়, দিনমজুর, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। কষ্টের জীবন যাপন, বর্তমান সময়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এমন ২০০ পরিবারকে এই সমান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খুলনার খালিশপুরের মাওলানা ভাসানী বিদ্যাপীঠ (গার্লস স্কুল এন্ড কলেজ ) প্রাঙ্গণে শনিবার (১৪ আগস্ট) সকালে ১০ টায় এই খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন জাগো ফাউন্ডেশন ভিবিডি খুলনা জেলার সেচ্ছাসেবীরা।
এ সময় উপস্থিত ছিলেন, ভিবিডি খুলনা বিভাগের সহ-সভাপতি মনিরুজ্জামান পলাশ, কোষাধ্যক্ষ রেনেসাঁ রহমান সহ জাগো ফাউন্ডেশন ভিবিডি খুলনা জেলার সেচ্ছাসেবীরা।





























