খালেদা জিয়াকে কারাগারে আটক রাখাটা অত্যন্ত লজ্জাজনক বিষয়: এমাজউদ্দিন আহমেদ

শনিবার, জুলাই ১৩, ২০১৯,১০:৩৩ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মাত্র দুই কোটি টাকার জন্য খালেদা জিয়া জেলে থাকা অত্যন্ত লজ্জাজনক,বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ ।

তিনি এ মন্তব্য করেন আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের অনশন কর্মসূচিতে অংশ নিয়ে।

এমাজউদ্দিন বলেন, মাত্র দুই কোটি টাকা, যার একটি টাকাও খরচ করা হয়নি, উল্টো বেড়ে ৬/৭ কোটি টাকা হয়েছে। তার জন্য খালেদা জিয়াকে কারাগারে আটক রাখাটা অত্যন্ত লজ্জাজনক বিষয়।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি অত্যন্ত দূরদর্শী, দেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝুন এবং দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার পদক্ষেপ নিন। তাকে মুক্তি দিন। নতুবা অন্যায় এবং অবৈধভাবে যারাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছে, ইতিহাসে তাদের ভয়াবহ পরিণতি হয়েছে, এখানেও তার ব্যতিক্রম হবে না।অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে