খালেদার মুক্তির দাবিতে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ

রবিবার, নভেম্বর ২৪, ২০১৯,৮:৫৪ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পূর্ব ঘোষণা মোতাবেক বিএনপি কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করছে দলটি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (২৪ নভেম্বর) সকাল থেকে জড়ো হন দলের শত শত নেতাকর্মী। সমাবেশে আসেন বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা। সমাবেশ স্থলে ব্যানার ফেস্টুন হাতে নেতাকর্মীদের বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। তবে তারা শান্তিপূর্ণভাবেই সন্ধ্যার আগে সমাবেশ শেষের ঘোষণা দেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে