কোস্টারিকায় সড়ক দুর্ঘটনায় মার্কিন পর্যটকসহ নিহত ৪

সোমবার, অক্টোবর ২১, ২০১৯,৯:৫৩ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কোস্টারিকায় সড়ক দুর্ঘটনা তিন মার্কিন পর্যটকসহ চারজন নিহত হয়েছেন। আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের লা কার্জ এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পর্যটকদের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

নিহত তিন মার্কিনির পরিচয় শনাক্ত করা গেলেও বাসচালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী ট্রাক চালককে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে মদপ্য অবস্থায় গাড়ি চালাচ্ছিল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে