কোন সম্পর্ক ছাড়াই সৌদি হোটেলে একই রুমে থাকতে পারবে নারী-পুরুষ

শনিবার, অক্টোবর ৫, ২০১৯,৫:৫৭ পূর্বাহ্ণ
0
50
REPRESENTATIVE IMAGE: A woman uses her mobile phone in a cafe in Riyadh, Saudi Arabia October 6, 2016. Picture taken October 6, 2016. REUTERS/Faisal Al Nasser/File photo

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে তেল নির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে ভিশন-২০৩০-এর ঘোষণা দিয়েছেন। এর প্রধান লক্ষ্যই হলো সর্ববৃহত্‍ দেশটির তেল নির্ভর অর্থনীতিকে বহুমুখী করা। এ জন্য সৌদি আরব পর্যটকদের ট্যুরিস্ট ভিসা দেওয়ার ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সৌদি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি পুরুষ ও নারীকে হোটেলের একই ঘরে থাকার অনুমতি দেওয়া হবে। এর জন্যে তাঁদের কোনও সম্পর্কের বন্ধন প্রমাণ করতে হবে না।

জানা গেছে, ট্যুরিস্ট ভিসা পেতে হলে কিছু শর্ত মেনে চলতে হবে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে শর্তগুলো। জনসমক্ষে অশ্লীলতা প্রশ্নে ১৯টি ‘অপরাধ’কে চিহ্নিত করেছে সৌদি প্রশাসন। যেগুলি করলে হবে কড়া জরিমানা। সেই ‘অপরাধ’-এর তালিকায় রয়েছে চুমু খাওয়া, শর্টস পরা, অ্যালকোহল সেবন-সহ আরও অনেক কিছু।

এসব বিধি নিষেধের মধ্যেই সৌদি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি পুরুষ ও নারীকে হোটেলের একই ঘরে থাকার অনুমতি দেওয়া হবে। এর জন্যে তাঁদের প্রমাণ করতে হবে না কোনও সম্পর্কের বন্ধন। অর্থাত্‍ বিয়ে না করে অথবা আত্মীয় না হয়েও পুরুষ ও নারী এক ঘরে থাকতে পারবেন। এছাড়াও সৌদি নারীদের জন্যেও রয়েছে সুখবর। আগামীদিনে তাঁরা একাও হোটেল ঘর ভাড়া করে থাকতে পারবেন। এর ফলে অবিবাহিত একা মেয়েরাও নির্দ্বিধায় ঘুরতে যেতে পারবেন সৌদি আরবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে