[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এজি লাভলু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে অসহায় শীতার্তদের মাঝে গরম কাপড় কম্বল বিতরণ করে শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব চত্বরে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহর তলীর পাঁচ শতাধিক দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান মিলনের সভাপতিত্বে কম্বল বিতরণে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন শীত কাতর মানুষের কষ্ট কথা শুনে প্রধান মন্ত্রী গরম কাপড় কম্বল পাঠিয়েছেন। আপনার শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান, সেচ্ছাসেবক লীগ নেতা সোহানুর রহমান সোহান, মমিনুল ইসলাম ও রিয়েল প্রমূখ।





























