কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

সোমবার, জানুয়ারি ৬, ২০২০,৬:১৬ পূর্বাহ্ণ
0
49

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম রেল স্টেশনের জায়গা থেকে উচ্ছেদ হওয়া দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য অর্থ বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। উপজেলা পরিষদ চত্বরে রেল স্টেশনের জায়গা থেকে উচ্ছেদ হওয়া ৪৮টি পরিবার ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবার মিলে মোট ৫৪ পরিবারের মাঝে দুই বান্ডিল করে টিন ও গৃহ নির্মাণের জন্য নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে কোন গৃহহীন থাকবে না। আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে