কুমিল্লায় লাগেজে অজ্ঞাত কিশোরীর মরদেহ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০১৯,৯:০৪ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কুমিল্লায় একটি লাগেজ থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকা থেকে। দুর্বৃত্তরা ওই কিশোরীকে হত্যার পর রাতের আঁধারে ওই লাগেজ ফেলে রেখে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের।

পুলিশ জানায়, সকালে হাইওয়ে পুলিশের টহল দলের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদঘর এলাকায় পরিত্যক্ত লাগেজ ব্যাগ দেখতে পায়। এ সময় লাগেজটি খুলে অজ্ঞাত কিশোরীর মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানায় নিয়ে আসা হয়। 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, নিহত কিশোরীর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে