কুমিল্লায় ধর্ষণের শিকার এক কিশোরী

শনিবার, মার্চ ২৮, ২০২০,৬:৫৮ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কুমিল্লায়। অভিযুক্ত চার যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে এ ঘটনায়।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে সদর উপজেলায়। পুলিশ জানায়, বাবার সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে একটি খালি মাঠের দিকে যায় ওই কিশোরী। এ সময় স্থানীয় জাবেদ, মিঠু ও সজিবের সহযোগিতায় আনিছ ওই কিশোরীকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি বাসায় ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা নির্যাতিতাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গতরাতে নির্যাতিতার ভাই একটি ধর্ষণ মামলা করে কোতোয়ালি সদর মডেল থানায় আনিছসহ ৪ জনকে আসামি করে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে