কা‌শিয়ানী‌তে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে উল্টে নিহত ৪,আহত ২৫

সোমবার, জুলাই ২৯, ২০১৯,৭:৫৮ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে উল্টে ৪ বাসযাত্রী নিহত ও আহত হ‌য়ে‌ছেন অন্তত ২৫ এ যাত্রী।দুর্ঘটনা ঘ‌টে  আজ সোমবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের কা‌শিয়ানী উপ‌জেলার ভা‌টিয়াপাড়া মো‌ড়ে । পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস কর্মীরা হতাহত‌দের উদ্ধার ক‌রে পাঠি‌য়ে‌ছে কা‌শিয়ানী হাসপাতা‌লে ।

কা‌শিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জা‌নি‌য়ে‌ছেন, গোপালগঞ্জ থে‌কে ছে‌ড়ে আসা কা‌শিয়ানী উপ‌জেলার ব্যাসপুরগামী এক‌টি লোকাল বাস  উল্টে যায় ভা‌টিয়াপাড়া মো‌ড়ে রাস্তার ওপর। এতে ঘটনাস্থ‌লে নিহত হন ৩ বাসযাত্রী এবং  আহত হন অন্তত ২৬ যাত্রী। আহত‌দের উদ্ধার ক‌রে পাঠানো হয় কা‌শিয়ানী হাসপাতা‌লে । সেখা‌নে মারা যান অপর এক যাত্রী । আহত‌দের ম‌ধ্যে গুরুতর আহত ১৫ যাত্রী‌কে গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে ও ১০ জন‌কে স্থানীয়ভাবে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জা‌নি‌য়ে‌ছে, বাস‌টি দ্রুতগ‌তি‌তে ভা‌টিয়াপাড়া মোড় ঘোরার সময় উল্টে যায় রাস্তার ওপর । এতে বা‌সের নি‌চে চাপা প‌ড়ে ঘটনাস্থ‌লে  নিহত হন তিনজন। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস কর্মীরা হতাহত‌দের উদ্ধার ক‌রে পাঠায় হাসপাতা‌লে ।বা‌সে থাকা যাত্রীরা জা‌নি‌য়ে‌ছেন, বাস‌টি বি‌ভিন্ন স্ট্যা‌ন্ডে সময়ক্ষেপণ ক‌রে। এতে তার নি‌র্দিষ্ট সময় ক‌মে যাওয়ায় চালক বাস‌টি দ্রুতগ‌তিতে চালা‌চ্ছি‌লেন । প‌রে দ্রুতগ‌তি‌তে মোড় ঘোরার সময় সড়‌কের ওপর উল্টে যায় বাস‌টি ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে