‘কালো গাউন পরার ইচ্ছে আমাদেরও হয়’

শনিবার, জানুয়ারি ২৫, ২০২০,৯:৪৫ পূর্বাহ্ণ
0
83

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো সমাবর্তনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন। এ সময় শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে ‘কালো গাউন পরার ইচ্ছে আমাদেরও হয়’, ‘আমাদেরও ইচ্ছে হয় টুপি-গাউন জড়িয়ে ছবি তুলতে’, ‘গাউন গাঁয়ে জড়িয়ে মুখে এক চিলতে হাসি রেখে সেলফি তুলতে’-প্রভৃতি স্লোগান দেখা গেছে।

পাঁচ দফা দাবিতে শনিবার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ’ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।দাবিগুলো হচ্ছে: 
প্রথমত, প্রতিবছর নিয়মতান্ত্রিকভাবে সমাবর্তন আয়োজন করতে হবে। দ্বিতীয়ত, কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না। তৃতীয়ত, সব বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স এবং গবেষণাগার চালু করতে হবে। চতুর্থত, মান সম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও ক্লাসরুম সংকট দূর করতে হবে। পঞ্চমত, কলেজগুলোকে শুধু একসনদ প্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে।

মানববন্ধনে তেজগাঁও কলেজ ও সিদ্ধেশ্বরী কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওয়তাধীন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে