কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপির এমপির আপিল

সোমবার, অক্টোবর ২৮, ২০১৯,৭:১৮ পূর্বাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিচারিক আদালতের দেয়া ৫ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদ।
সোমবার (২৮ অক্টোবর) এ আবেদনের ওপর শুনানি হতে পারে হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে। একইসঙ্গে তার জামিন আবেদনও করা হয়েছে বলে জানান তার আইনজীবী।

এরআগে গত ২১ অক্টোবর বিএনপির এ নেতাকে ৫ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠান আদালত। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা  করেন।

শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে টাকা আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় তাকে এ সাজা দেয়া হয়েছে। এ মামলায় আরও দুজনকে সাজা দেয়া হয়েছে। তারা হলেন-ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৭ সালের ১৭ মার্চ সংসদ সদস্য থাকাবস্থায় শুল্ক মুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুনসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়। এ মামলার বাদী হলেন পুলিশের উপপরিদর্শক ইউনুস আলী। মামলাটি তদন্ত করে হারুনসহ তিন জনের বিরুদ্ধে ওই বছরের ১৮ জুলাই আদালতে চার্জশিট দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ২০ আগস্ট বিচার শুরু করেন আদালত।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে