কলেজছাত্রী ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে কলেজছাত্র গ্রেফতার

শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৯,৫:৪৫ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পিরোজপুরে কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে উঠেছে। এ মামলায় এক কলেজছাত্রকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে খুলনা থেকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, সাফা নামে ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে আরেক কলেজছাত্র মুবিন। পরে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় ওই বখাটে। মেয়েটির বাবার কাছে ২ লাখ টাকা দাবি করে। তা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মুবিন ও তার ৬ সহযোগীকে আসামি করে একটি মামলা করেন। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মুবিনকে গ্রেফতার করে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে