কলমাকান্দায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় গর্ভস্থ সন্তানের মৃত্যু

রবিবার, নভেম্বর ৩, ২০১৯,৬:২১ পূর্বাহ্ণ
0
47

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নেত্রকোনার কলমাকান্দায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ৯ মাসের গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গর্ভবতী মাকে। শনিবার ভোরে অস্ত্রোপচারের মাধ্যমে মায়ের গর্ভ থেকে মৃত সন্তানটি বের করা হয়। উপজেলার রংছাতী ইউনিয়নের তেরতোপা গ্রামে ঘটনাটি ঘটে। গর্ভবতী মা ঝর্ণা আক্তার (২৮) ওই গ্রামের দিনমজুর জালাল মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার ঝর্ণার প্রসববেদনা শুরু হলে ওই ইউনিয়নের পাঁচগাঁও বাজারে রিয়া মেডিক্যাল হলের স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক নাজিম উদ্দিনকে খবর দেন এক ধাত্রী। পরে নাজিম উদ্দিন এসে ডেলিভারির জন্য দুটি ইনজেকশন ও একটি স্যালাইন পুশ করেন। ওই সময় ঝর্ণার অবস্থা আরো খারাপ হতে থাকে। এরপর ঝর্ণাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকের আহমেদ জানান, শনিবার সন্ধ্যায় ঝর্ণা আক্তারের আল্ট্রাসনোগ্রাম করানো হয়। ওই রিপোর্টে দেখা গেছে, ৯ মাসের সন্তানটি গর্ভেই মারা গেছে। এরপর শারীরিক অবস্থার আরো অবনতি হলে ওই রাতেই ঝর্ণাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত পল্লী চিকিৎসক নাজিম উদ্দিন চিকিৎসার কথা স্বীকার করে জানান, আমি কোনো ভুল চিকিৎসা দিইনি। আমিই ঝর্ণাকে কলমাকান্দা হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে