[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রথমবারের মতো করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিং করবেন।
এ তথ্য নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে। আজ সোমবার (২৩ মার্চ) এ লাইভ ব্রিফিংটি অনুষ্ঠিত হবে বিকেল ৩টার পরে বলে জানানো হয়।
প্রোগ্রামে যুক্ত থাকতে হলে হেলথ মিনিস্ট্রি মিডিয়া উইং গ্রুপে অথবা হেলথ মিনিস্টার জাহিদ মালেক পেজে যুক্ত থাকতে হবে। অনলাইন ব্রিফিং শুরু হলে গ্রুপে প্রবেশ করে গণমাধ্যমকর্মীর নাম ও যে মিডিয়াতে কর্মরত রয়েছেন তা লিখে কমেন্ট করলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীকে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত করা হবে।
এ তথ্য জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।


























