[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনাভাইরাসে আক্রান্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার ৬ জুন তার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায়। জ্বরের কারণে ৩ জুন তার নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।
এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অং সুই প্রু।
তিনি জানান, বান্দরবান শহরের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা মন্ত্রী এখন মোটামুটি সুস্থ রয়েছেন। এরপরও উন্নততর চিকিৎসার জন্য রবিবার সকালে হেলিকপ্টারযোগে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হবে।
শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় একই দিনে বান্দরবানের নয়জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে শিশু রয়েছে তিনজন।


























