[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান মারা গেছেন মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। অধ্যাপক ড. মনিরুজ্জামান করোনাতে আক্রান্ত হয়ে প্রাণ হারানো দ্বিতীয় চিকিৎসক।
গতকাল রবিবার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। তিনি আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিফ হেমোটোলজিস্ট ছিলেন।হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. এহতেশামুল হক করোনা ভাইরাসে তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ড. মনিরুজ্জামান গত কয়েকদিন থেকে জ্বর ও বুকে ব্যথা অনুভব করছিলেন। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। মারা যাওয়ার পর তাৎক্ষনিক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
তিনি আরো জানান, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের চারজনকে তাৎক্ষণিক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।


























