[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আবু বকর সিদ্দিক (৬৭) নামে আরেক আইনজীবীর মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাহে রাজিউন)। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনিবাহী কমিটির সদস্য ছিলেন।
গতকাল রবিবার বেলা ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
ঢাকা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক এইচ এম মাসুম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার বাদ আছর মহুমের জানাজার নামাজ শেষে স্বাস্থ্যবিধি মেনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।
এদিকে, আইনজীবী আবু বকর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান।































