[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলির সদস্য, পার্টির কেন্দ্রীয় অডিট কমিটির সদস্য ও যশোর জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা কমরেড মুস্তাফিজুর রহমান কাবুল গতকাল ৩১ মে রাত নয়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি বেশ কিছুদিন যাবৎ দূরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তিনি যশোরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড ও সংগঠনের দায়িত্ব পালন করেছেন।কমরেড কাবুলের মৃর্তুতে আজ এক শোকবার্তায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান এম পি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এম পি গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা বলেন, খুব অসময়ে পার্টি অন্তপ্রাণ কমরেড কাবুলের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাময় ও কষ্টের।
কমরেড মুস্তাফিজুর রহমান কাবুল ছিলেন এক অনন্য ক্ষমতার অধিকারি।তাঁর মৃত্যুতে শুধু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এক অমিত সম্ভাবনাময় নেতাকেই হারালো না, এদেশের বাম ও কমিউনিস্ট আন্দোলন হারালো এক দৃঢ়চেতা যোদ্ধাকে। তার মৃত্যু ওয়ার্কার্স পার্টির পরিবারের এক অপুরণীয় ক্ষতি।
বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।






























