কমরেড নজরুল ইসলাম বাবুলের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

শুক্রবার, অক্টোবর ৪, ২০১৯,২:৩৮ অপরাহ্ণ
0
55

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেত্রকোনা জেলার সভাপতি কমরেড নজরুল ইসলাম বাবুল শুক্রবার রাত ১২:৪০ মিনিটে নেত্রকোনা শহরের আরামবাগে তাঁর নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বৎসর। কমরেড নজরুল ছাত্রাবস্থায় সত্তুরের দশকে ছাত্র ইউনিয়নে (মেনন) যুক্ত হন। তিনি ওয়ার্কার্স পার্টির নেত্রকোনা জেলার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি জেলার সম্পাদক ও পরবর্তিতে সভাপতির দায়িত্ব পালন করেন। গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ অনুষ্ঠিত জেলা সম্মেলনে তিনি পুনরায় জেলা সভাপতি নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রি, এক কন্যা ও অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এক শোক বার্তায় কমরেড নজরুল ইসলাম বাবুলের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় তারা বলেন, কমরেড নজরুল ছিলেন পার্টি অন্তপ্রাণ একজন সংগঠক। আজীবন তিনি শ্রেণী শোষণমুক্ত, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে পার্টি একজন অকৃত্তিম সহযোদ্ধাকে হারালো যা অপুরণীয় ক্ষতি। বিবৃতিতে তারা কমরেড নজরুল ইসলাম বাবুলের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে