কমতে শুরু করেছে পেঁয়াজের দাম!

মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৯,৪:৪৬ পূর্বাহ্ণ
0
81

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সরকার পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান জোরদার করেছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর বাজারে পেঁয়াজের দাম দ্রুত কমতে শুরু করেছে। অভিযানে কয়েকটি স্থানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার এবং জরিমানার খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার (১৮ নভেম্বর) পুরান ঢাকার শ্যামবাজারের আড়তে দেশি ভালোমানের পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৫০ টাকা, মিয়ানমারের কিছুটা নিম্নমানের পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা, মিসর-তুরস্কের বড় আকারের পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তেও পেঁয়াজের দাম কেজিতে ১০০ টাকা কমার খবর পাওয়া গেছে।

এদিকে, আজ কার্গো বিমানে করে পেঁয়াজ আসার কথা রয়েছে। আশা করা যায় কার্গো বিমানে করে পেঁয়াজ আসলে দেশে পেঁয়াজের দাম আরো শিথিল হবে।

এর আগে গত রবিবার রাজশাহীতে পেঁয়াজের দাম কমতে শুরু করে। এক দিন আগে শনিবার রাজশাহীর বিভিন্ন বাজারে কেজিপ্রতি দেশি পেঁয়াজের দাম ছিল ২৫০ টাকা পর্যন্ত। আর ভারতীয় পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ২২০ টাকা। গতকাল সোমবার আরো কমেছে পেঁয়াজের দাম। রাজশাহী সদরসহ সব বাজারে অভিযানের খবর পেয়ে রবিবার দেশি পেঁয়াজের দাম ৩০ টাকা কমে ২২০ টাকায় নেমে আসে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ১৮০ টাকা দরে। গতকাল দাম আরো কমেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, পেঁয়াজ আটকে রেখে কেউ বাণিজ্য করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে পেঁয়াজ নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করতে দেওয়া হবে না।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে