কবি মাহমুদ টোকন আর নেই

বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২০,৮:১০ পূর্বাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কবি মাহমুদ টোকন আর নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন দীর্ঘদিন।

কবির ভাগ্নে ইকরাম হোসেন ফেরদৌস জানিয়েছেন, আজ বুধবার জন্মস্থান কালকিনির ভুরঘাটায় পারিবারিক কবরস্থানে মাহমুদ টোকনের মরদেহ সমাহিত করা হবে।

১৯৭১ সালের ১১ মার্চ মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটার পুয়ালী গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তিনি পড়াশোনা করেছেন। তিনি অবিবাহিত ছিলেন। 

‘মাটির স্বর্গ’, ‘আলো ও অন্ধকারের মাঝখানে’, ‘বিমূর্ত ইস্তেহার’ উল্লেখযোগ্য তাঁর কাব্যগ্রন্থের মধ্যে। এ ছাড়া ‘রক্তফুলের দিন’ নামে একটি মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাসও রয়েছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে