[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৮২.৮৭ শতাংশ। গতবার এ হার ছিল ৮২.২০ শতাংশ। আজ রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেখানে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন। ভিডিও কনফারেন্সের মাধ্যেমে পুরো বিষয়টি পরিচালিত হয়েছে। দেশের ইতিহাসে এই প্রক্রিয়া অনুসরণের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এবারই প্রথম।
শিক্ষার্থীরা ফল জানতে পারবে তিনটি উপায়ে পরীক্ষার। প্রি-রেজিস্ট্রেশন, এসএমএস ও বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে।
এবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।
যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল জানানো হবে। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে। এ জন্য http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল জানতে হবে।
এছাড়া এসএমএসের মাধ্যমে ফল পেতে যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ ঢাকা বোর্ড হলে Dha লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফল পেয়ে যাবে শিক্ষার্থীরা।
দাখিলের ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে শিক্ষার্থীদের। এ জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।


























