উন্নয়নের নামে কাউকে দুর্ভোগে ফেলা যাবে না: তাজুল ইসলাম

সোমবার, অক্টোবর ৭, ২০১৯,৪:২৮ পূর্বাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

উন্নত জীবনের নামে কাউকে দুর্ভোগে ফেলা যাবে না। তাই যেকোনো উন্নয়ন প্রকল্প বা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জীবনমানের দিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার ব্যাপারে জোর দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো তাজুল ইসলাম। শনিবার ( ৫ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকসই নগর ও বসতি গড়তে পরিকল্পনা প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হওয়া দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন সরকারমন্ত্রী মো তাজুল ইসলাম।

এ সময় তিনি বলেন, গ্রাম পর্যায়ে সব ধরনের সুবিধা সম্প্রসারণ করলেই নগরমুখী হওয়ার প্রবণতা কমানো সম্ভব। নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ও পরিকল্পনাবিদদের জাতীয় এ কনভেনশনে নগর পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনাসহ টেকসই নগর ও জনবসতি গড়া এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে