উত্তরায় উবার চালককে গলা কেটে হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার

রবিবার, জুন ৩০, ২০১৯,৬:২২ পূর্বাহ্ণ
0
155

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর উত্তরায় উবার চালক মো. আরমানকে (৪২) গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি, উত্তর) মো. মশিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা আরমানকে হত্যায় অংশ নিয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ড্রেন থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, রবিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১৩ জুন রাতে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৪৫৪৫) থেকে উবার চালক আরমানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন নিহত আরমানের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে