[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন আসন্ন ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে পরিবহনের বাড়তি ভাড়া আদায় করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রবিবার দুপুরে ঈদের সময় নিরাপত্তাসংক্রান্ত সভা হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন সভায়।


























