ইতালিতে ধসে পড়ল ব্রিজ, প্রাণে বাঁচলেন ১০ যাত্রী

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯,৯:৩৩ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইতালিতে আকস্মিকভাবে ধসে পড়েছে একটি ব্রিজ। রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রিজটি ধসে পড়লে উপস্থিত এক ব্যক্তির ইশারায় ১০ জনের প্রাণ রক্ষা হয়। ইতালির উত্তরাঞ্চলীয় শহর সাভোনায় এ৬ টিউরিন-সাভোনা হাইওয়ের ব্রিজটির একাংশ ধসে পড়ে। ভেঙে পড়া অংশের দৈর্ঘ্য ছিল প্রায় ৩০ মিটার।

দানিয়েলে কাস্সল নামের এক প্রত্যক্ষদর্শীর ইশারায় একটি যাত্রীবাহী বাস থেমে যাওয়াতে ওই বাসের যাত্রীরা রক্ষা পায়। বাসটিতে ১০ জন যাত্রী ছিলেন বলে জানা যায়। এর আগে গতবছর আগস্টে বন্দরনগরী জেনোয়াতে ‘মোরান্দি ব্রিজ’ ধসে পড়ে ৪৬ জন মারা যান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে