[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ)-এর সম্মানিত মহাসচিব আলহাজ্ব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সাহেবের পিতা কুমিল্লা জেলার লাকসাম চাঁদপুরী শাহ্ দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর ছাহেব, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) পীরে তরীকত আলহাজ্ব শাহ্ছুফি মাওলানা সৈয়দ আবু আশরাফ মুহাম্মদ গাজীউল হক চাঁদপুরী ছাহেব গতকাল রাত ৩ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বেশ কয়েকদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৪ দলের নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে পীরে তরীকত আলহাজ্ব শাহ্ছুফি মাওলানা সৈয়দ আবু আশরাফ মুহাম্মদ গাজীউল হক চাঁদপুরী ছাহেব এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাহার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






























