[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২২ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের প্রখ্যাত সমাজকল্যাণমুখী প্রতিষ্ঠান “আলোকবর্তিকা”র উদ্যোগে “ বিশ্বনবী রাহমাতাল্লিল আলামীন সাঃআঃ” শীর্ষক এক বিশ্লেষণমূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
আলোকবর্তিকার প্রধান কার্যালয় চট্টগ্রাম চকবাজারের জামিল ভিলায় অনুষ্ঠিত এ সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ অংশ গ্রহন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন চিশতীনগরের পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন। প্রধান অতিথির আসন গ্রহন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের দর্শন বিভাগের অধ্যাপক ড. এম শফিকুল আলম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মোঃ নুরে আলম।


উল্লেখ্য, বিশ্বনবী সাঃআঃ এর এই অনন্য বৈশিষ্ট্য বিষয়ক সেমিনারে অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু অত্যন্ত আকর্ষনীয় বক্তৃতা দিয়ে দীর্ঘ সময়ের জন্য শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। লেখক গবেষক অধ্যাপক শিব প্রসাদ মহোদয়ও প্রাঞ্জল ভাষায় বিশ্বনবী সাঃআঃ এর সুমহান মর্যাদা বর্ণনা করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় আলোকবর্তিকার এ অনন্য উদ্যোগ এক ব্যতিক্রমী সাফল্যের নিদর্শন হয়ে থাকবে। কোরআন ও হাদিসের সুস্পষ্ট সূত্রভিত্তিক আলোচনার মাধ্যমে শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করেন চিশতীনগরের সুবক্তা শাহজাদা সৈয়দ গোলাম মুঈনুদ্দীন চিশতী।
বিশ্বনবী সাঃআঃ এর এই অনন্য বৈশিষ্ট্য বিষয়ক সেমিনার শেষে অনুষ্ঠানের সভাপতি, চিশতীনগরের পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন মহোদয়কে সকল বক্তাগণ ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দিত করেন।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে আলোকবর্তিকার মহাপরিচালক জনাব ওসমান ফারুকীর নিষ্ঠা ও মেধা এক ব্যতিক্রর্মী ভূমিকা পালন করে।
































মারহাবা