আরো দু’বছর টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন মালিঙ্গা

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০১৯,৮:৪০ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা গত মার্চ মাসে জানিয়েছিলেন, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে তিনি অবসর নিতে চান। কিন্তু এবার অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন লঙ্কান পেসার। এবার তিনি বলছেন, আরো দু’বছর অনায়াসে পারফর্ম করে যেতে পারবেন।

ক্রিকইনফোকে মালিঙ্গা জানান, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র চার ওভার বোলিং করতে হয়। তাই আমার মনে হয়, আমি টি-টোয়েন্টি খেলে যেতে পারব। অধিনায়ক হিসেবে বলতে পারি, আমার টি-টোয়েন্টি ক্রিকেট খেলার যা অভিজ্ঞতা রয়েছে, তাতে অনায়াসেই আরো বছর দুয়েক খেলা চালিয়ে যেতে পারব।

লঙ্কানদের হয়ে ৩০ টেস্টের ৫৯ ইনিংসে মালিঙ্গা নিয়েছেন একশ এক উইকেট। ২২৬ ওয়ানডেতে নিয়েছেন ৩৩৮ উইকেট। একমাত্র বোলার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে তিনি শততম উইকেটের দেখা পেয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে