আজ থেকে মেডিক্যাল কোচিং বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের

রবিবার, সেপ্টেম্বর ১, ২০১৯,৫:৫৮ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ ১ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারা দেশের মেডিক্যাল কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ৪ অক্টোবর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এ তথ্য জানানো হয়েছে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ( চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক চিঠিতে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য দেশের ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা এযাবৎকালে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে এবং স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারণী মহল সজাগ রয়েছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, সরকারের সব সর্তকতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা, সতর্কতা এবং নিরপেক্ষতার নিশ্চয়তার জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সব বেসরকারি পর্যায়ের ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত ‍গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।স্বাস্থ্য অধিদফতরের ওই চিঠিতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে