আজ থেকে খুলছে সব সরকারি অফিস

রবিবার, মে ৩১, ২০২০,৯:২৩ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ সীমিত পরিসরে খুলছে সব সরকারি অফিস করোনা পরিস্থিতিতে টানা দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর। যদিও বন্ধের মধ্যে সচিবালয়ে অর্ধেকের মতো মন্ত্রণালয় ও বিভাগ সীমিত পরিসরে কাজ চালিয়েছিল। সব মন্ত্রণালয়ই সীমিত পরিসরে খুলছে আজ থেকে ১৫ দিনের জন্য। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষামূলক এই দুই সপ্তাহে কর্মকর্তারাই বেশির ভাগ ক্ষেত্রে অফিস করবেন। যাঁরা অফিসে আসবেন তাঁদের সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। তবে কর্মকর্তাদের মধ্যে যাঁরা অসুস্থ ও অন্তঃসত্ত্বা তাঁদের অফিসে আসতে হবে না।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) খলিলুর রহমান বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্মচারীদের অফিসে না আসতে বলা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান তাঁর অফিশিয়াল কার্যক্রম পরিচালনায় যাঁদের প্রয়োজন শুধু তাঁদেরকে অফিসে ডাকবেন। এভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, আজ প্রথম দিন হয়তো কর্মকর্তাদের বেশির ভাগই আসবেন। এরপর নিজেরা সিদ্ধান্ত নিয়ে স্ব স্ব অনুবিভাগ কাদের কোন দিন অফিস করা প্রয়োজন তা ঠিক করে নেবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন তথ্য-প্রযুক্তির মাধ্যমে অনেক ফাইল যোগাযোগ হয়। এ ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (এও) এবং পার্সোনাল অফিসারদের (পিও) তেমন প্রয়োজন হয় না। তাই পিয়ন, এও এবং পিওদের মধ্যে যাঁদের প্রয়োজন না হয় তাঁদের না আসার বিষয়টি উৎসাহিত করা হচ্ছে। সব মন্ত্রণালয়েই এ উদ্যোগ নেওয়া হবে। তবে এ বিষয়ে আলাদাভাবে কোনো অফিস আদেশ জারি করা হবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘সব মন্ত্রণালয় নিজেদের মতো করে সীমিত পরিসরে অফিস পরিচালনা করবেন। এর মাধ্যমে আগামী দিনে আমাদের কী ধরনের সিদ্ধান্ত নিতে হবে তা বুঝতে পারব।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে