ঢাবির ক ও চ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রবিবার, অক্টোবর ২০, ২০১৯,৫:২২ পূর্বাহ্ণ
0
66

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফলাফল প্রকাশ করা হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট বিজ্ঞান অনুষদভুক্ত এবং ‘চ’ ইউনিট চারুকলা অনুষদভুক্ত।

গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং ২১৪) আনুষ্ঠানিকভাবে এই দুই ইউনিটের ফল প্রকাশ করবেন।

গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ও ২৮ সেপ্টেম্বর (অংকন) পরীক্ষা হয়

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে