[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামী ৩১ মে প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। আজ বৃহস্পতিবার এই তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী ৩১ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।
প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রনালয় আগামী ২২ মে’র পর যেকোনো দিন এসএসসি ও সমমানের ফল প্রকাশের অনুমতি চেয়ে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় আগামী ৩১ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করল।
তব এবার গতানুগতিক প্রক্রিয়ায় ফল প্রকাশিত হবে না করোনার প্রাদুর্ভাবে। শিক্ষার্থীদের স্ব স্ব স্কুলে গিয়ে ফল প্রকাশের সুযোগ নেই।
এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ থাকবে অন্যান্য বারের মতো এবারও। পাশাপাশি শিক্ষার্থীরা আগেভাগেই প্রাক নিবন্ধন করলে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তা মোবাইলেও পৌঁছে যাবে।
প্রাক নিবন্ধনের জন্য SSC লিখে স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস রোল নম্বর লিখে স্পেস পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil স্পেস Mad এবং কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস Tec লিখতে হবে। এতে ফলাফল প্রকাশের পরপরই যেই নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছিলো সেই নম্বরে ফলাফল চলে আসবে।


























