[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিতাস গ্যাসের জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে তিতাস গ্যাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য দু’টি আলাদা শাটডাউনের একটির জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জিয়া সরণি, জুরাইন, ধোলাইরপাড়, জুরাইন মেডিক্যাল রোড, জুরাইন মাদরাসা রোড, এ কে স্কুল রোড, মীর হাজারীবাগ এবং অন্যটির জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইরাকি কবরস্থান গলি ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।




























