আগামীকাল তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২০,৪:২৪ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আগামীকাল বুধবার (২২ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এ তথ্য জানিয়েছেন তাবিথ আউয়ালের মিডিয়া কো-অর্ডিনেটর মাহমুদ হাসান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান তিনি।

মাহমুদ হাসান বলেন, আগামীকাল বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাবিথ আউয়াল তাঁর নির্বাচনী  ইশতেহার ঘোষণা করবেন। ঢাকা উত্তর সিটিকে বাসযোগ্য আধুনিক শহরে রূপান্তরের লক্ষে ১২টি পরিকল্পনা ও তা বাস্তবায়নের কৌশল ভোটারদের কাছে তুলে ধরা হবে বলে মাহমুদ হাসান জানান।

মাহমুদ হাসান আরো বলেন, দলীয় কৌশলগত কারণে নির্বাচনী ইশতেহার ঘোষণা আগে বা পরেও হতে পারে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) এ ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হতে পারে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে