আইসিটি বিভাগের সিসিএ কার্যালয়ের আন্তর্জাতিক স্বীকৃতি

সোমবার, আগস্ট ৩১, ২০২০,১০:১৪ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে তথ্য প্রযুক্তি বিভাগের অধীন কন্ট্রোলার অভ্‌ সার্র্টিফায়িং অথরিটিজ (সিসিএ) কার্যালয়। 

সিসিএ অর্জন করেছে ওয়েবট্রাস্ট সিল ফর সিএ, বিআর-এসএসএল এবং ইভি এসএসএল প্রদানের অধিকার। এই স্বীকৃতি দিয়েছে কানাডার চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। সিএ ব্রাউজার ফোরাম পরিচালিত ওয়েবট্রাস্ট অডিট সম্পন্ন করার পর গত ২৬ আগস্ট সিপিএ কানাডা সিসিএ কার্যালয়কে বাংলাদেশের রুট সিএ সার্র্টিফিকেট দিয়ে তিনটি সার্ভিস প্রদানের মান অর্জনে নিশ্চয়তা দেয়।

উল্লেখ্য, ওয়েবট্রাস্ট সিল অর্জনের মাধ্যমে সিসিএ কার্যালয় পরিচালিত বাংলাদেশের রুট সিএ সার্র্টিফিকেটটি বিভিন্ন ব্রাউজারসমূহের (গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা ইত্যাদি) এবং অপারেটিং সিস্টেমের (মাইক্রোসফট, আইওএস, অ্যান্ড্রয়েড ইত্যাদি) ডিরেক্টরিতে সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন যোগ্যতার স্বীকৃতি।

আর এই স্বীকৃতির ফলে দেশীয় বৈধ লাইসেন্সধারী সার্র্টিফায়িং অথরিটিসমূহের ডিজিটাল স্বাক্ষর সার্র্টিফিকেট আন্তর্জাতিক বাজারে বিশ্বস্ততার সাথে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে