অস্থায়ী কেমিকেল গোডাউন ঝুঁকিমুক্ত ও পরিবেশবান্ধব হবে : শিল্পমন্ত্রী

রবিবার, মার্চ ১৫, ২০২০,৭:০৭ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

টঙ্গীর অস্থায়ী কেমিকেল গোডাউন ঝুঁকিমুক্ত ও পরিবেশবান্ধব হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, স্থানীয় ঘনবসতি বিবেচনা করে এই আধুনিক কেমিকেল গোডাউনে নিরাপত্তার সকল ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে।

গতকাল গাজীপুরে টঙ্গীর কাঠালদিয়ায় নতুন অস্থায়ী কেমিকেল গোডাউন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী একথা বলেন। শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।    

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী অস্থায়ী কেমিকেল গোডাউন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কারণে কেউ ক্ষতিগ্রস্ত বা গৃহহীন হবে না বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, টঙ্গী-সহ দেশের যেখানে সুযোগ রয়েছে, সেখানে নতুন শিল্প কারখানা স্থাপন করা হবে। সেই সঙ্গে শ্রমিকদের বাসস্থান, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হবে শিল্পমন্ত্রী উল্লেখ করেন।  

শিল্প প্রতিমন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসেবে নির্মাণাধীন পরিবেশবান্ধব কেমিকেল গোডাউনটি ডিসেম্বর ২০২০-এর মধ্যেই নির্মাণ করা হবে।  গোডাউনে দুর্ঘটনার কোন সম্ভাবনা নেই উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, অগ্নিনির্বাপন সুবিধাসহ প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে।  প্রতিমন্ত্রী এ সময় রাসায়নিক পদার্থসমূহের নিরাপত্তায় লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান-সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে তৎপর থাকার আহ্বান জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল রাসায়নিক পদার্থের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।    

শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ-সহ প্রকল্প পরিচালক এ সময় উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে