[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনার প্রভাবে ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ পরীক্ষা দুটি বাতিলের প্রস্তাবনা সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর পর তিনি এ বিষয়ে সম্মতি দিয়েছেন।
আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা হবে না বলে।


























