বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল সোমবার

রবিবার, আগস্ট ১১, ২০১৯,৯:৪৮ পূর্বাহ্ণ
0
56

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পবিত্র ঈদুল আজহা আগামীকাল সোমবার বাংলাদেশে উদযাপিত হবে। গত ২ আগস্ট বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ঈদুল আজহা ১২ আগস্ট অনুষ্ঠিত হবে ওই দিনই নির্ধারিত হয়ে যায়। দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপন করবে মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে।

মুসল্লিরা কাল সকালেই ঈদগাহ বা মসজিদে আসবে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে। খতিব নামাজ আদায়ের পর খুত্বা পাঠ করবেন। কোরবানির তাৎপর্য তুলে ধরবেন । কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে ঈদগাহ ও মসজিদে নামাজ আদায় করবে ধনী-গরিব নির্বিশেষে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করবে ।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিরা বাণী দিয়েছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে । রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন বঙ্গভবন ও গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ময় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ।প্রতিবছরের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে ঈদের নামাজ আদায় করবে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য, রাষ্ট্রদূত, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ। ইতিমধ্যে নামাজের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সোমবার সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের মতো কয়েকটি জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমেও। ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে রাজধানীর অন্যান্য ঈদগাহ ময়দান ও মসজিদে।নামাজের জন্য সাজানো হয়েছে রাজধানী ঢাকা ছাড়াও বড় বড় শহর ও গ্রামের ঈদগাহ ময়দান। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়-এ শহীদ বড় ময়দানে।প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে সেখানেও নামাজের জন্য ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে