সালমা চৌধুরী এমপি হিসেবে শপথ নিয়েছেন

বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০১৯,১:২৪ অপরাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আওয়ামী লীগের মনোনীত সালমা চৌধুরী সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচনে। এ আসনটি শূন্য হয় রুশেমা ইমামের মৃত্যুতে । গত ৯ জুলাই ইন্তেকাল করেন রুশেমা ইমাম ।

আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ।

সালমা চৌধুরী রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন শপথ গ্রহণ শেষে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে