শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ

শনিবার, জুলাই ২৭, ২০১৯,৫:০৪ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কলম্বোয় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে হতাশ করা  ৯১ রানের বড় ব্যবধানে বাংলাদেশ হেরেছে।

লাসিথ মালিঙ্গার জন্য ঘরের মাঠে এরচেয়ে ভালো বিদায় আর কিই বা হতে পারতো! শুধু বিদায়ী ম্যাচ বলেই নয়, এদিন আগুন ঝরানো পারফরম্যান্সে তিনি দলকে জয় এনে দিয়েছেন ।

স্বাগতিক ব্যাটসম্যানরা
কাজটা আগেই করে রেখেছিলেন । শুরুতেই ওপেনার আভিশকা ফার্নান্ডোকে হারালেও তার আচ ইনিংসে কুশাল পেরেরা লাগতে দেননি । দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ৩১৪ রানের বড় সংগ্রহ এনে দেন।

জবাব দিতে নেমে শুরুতেই মালিঙ্গার তোপের মুখে টপ অর্ডার ধসে পড়ে বাংলাদেশের। তামিম সৌম্যকে ফিরিয়ে মালিঙ্গা
বাংলাদেশকে বিপদে  ফেলে দেন, তা থেকে আর  উদ্ধার করতে পারেননি কেউ। মাঝখানে মুশফিকুর রহিম এবং সাব্বির রহমানের শতকোর্ধ জুটি কিছুটা আশা জাগালেও সেই আশাও ভেঙে যায় সাব্বিরের বিদায়ে। ৬০ রানে সাব্বিরের বিদায়ের পর মুশফিক-মোসাদ্দেকও  ফিরে যান দ্রুতই। মিরাজ, রুবেল, মোস্তাফিজরাও প্রতিরোধ করতে পারেননি বেশিক্ষণ । বাংলাদেশও ৯১ রানের বড় ব্যবধানে পরাজিত হয় ।

নিজের শেষ ওয়ানডেতে বল হাতে ৯.৪ ওভারে মাত্র ৩৮ রানে মালিঙ্গা
৩টি উইকেট তুলে নেন । এছাড়া নুয়ান প্রদীপের ঝুলিতেও  ৩ উইকেট গেছে। কুমারা ১টি এবং ২টি উইকেট শিকার করেন ডি সিলভ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে