[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পটুয়াখালীর মির্জাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে সিয়াম (৯) নামের ৩য় শ্রেণির এক মাদ্রাসাছাত্র ।
এ ঘটনা ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের সুবিদখালী বাজারে আলহেরা নূরাণী মাদ্রাসার সামনে ।
সুবিদখালী বাজারের বাসিন্দা মো. মিজানুর রহমানের শিশুপুত্র সিয়াম। শিশুর মরদেহ মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে রাখা হয়েছে। সিয়াম আলহেরা নূরাণী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদ্রাসার সামনের সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশু সিয়ামের উপর উঠিয়ে দেয়। এতে সিয়ামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সিয়াম মারা যায়।
মির্জাগঞ্জ থানার ওসি মো. মাছুমুর রহমান বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই চালক পালিয়ে যায়। তবে মোটরসাইকেলটি রয়েছে পুলিশের হেফাজতে ।




























