পূর্ণ সচিব হলেন মোঃ গোলাম সারওয়ার

বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২,১:০৩ অপরাহ্ণ
0
76

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পূর্ণ সচিব হলেনমোঃ গোলাম সারওয়ার। তিনি ২০১৯ সালের ৮ আগস্ট থেকে আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে আইন ও বিচার বিভাগে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে তিনিই জ্যেষ্ঠ।

আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদেমোঃ গোলাম সারওয়ারকে পদায়ন করা হলো।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ আগস্ট আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় মোঃ গোলাম সারওয়ারকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়।

মোঃ গোলাম সারওয়ার দশম বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশনার সহকারী জজ পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ১৯৯৮ সালে সিনিয়র সহকারী জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান। তিনি ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলায় বিচারক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৫ সালের ডিসেম্বর হতে ২০১৯ সালের ৭ আগস্ট পর্যন্ত   আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে