ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২,৯:৪৩ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা দরকার। দুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ কাজে ইতিমধ্যে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থা একসঙ্গে কাজ করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে নির্বাচিত চেয়ারম্যানগণের পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

গতকাল সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সরকারি সংস্থার পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। এসময় মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক প্রমুখ।

এরপর তিনি বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলা মিলনায়তনে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যা দুর্গতদের পুনর্বাসন বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সঞ্চালনায় স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে