[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব লিখিত পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে করোনা পরিস্থিতি বিবেচনায়। পরবর্তী সময়ে সবাইকে অবহিত করা হবে স্থগিত সব লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি। মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, আগামী ২৪ মে থেকে অনুষ্ঠিতব্য অনার্স ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষা অনলাইন প্ল্যাটফর্মের (জুম অ্যাপস) মাধ্যমে পূর্বসিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে।


























