পদ্মা সেতুর ৫ কিলোমিটারের অধিক দৃশ্যমান

সোমবার, অক্টোবর ২৬, ২০২০,২:৪১ অপরাহ্ণ
0
69

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গতকাল ২৫ অক্টোবর বরিবার পদ্মা সেতুর ৩৪তম স্প্যান ২-এ বসেছে। শনিবার (২৪ অক্টোবর) স্প্যানটি বসানো সম্ভব হয়নি দিনভর চেষ্টার পরও বৈরী আবহাওয়ার কারণে। সেতুর মাওয়া প্রান্তের ৭ ও ৮ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসে। আর এর মধ্যে দিয়েই দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৯ হাজার ১০০ মিটার বা ৫ কিলোমিটারের অধিক।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, শনিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ভাসমান ক্রেনের সাহায্যে নির্ধারিত পিলার অভিমুখে রওনা হওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে দুপুর ১টা ও ২টায় দুই দফা সময় নির্ধারণ করা করা হয়। আরো দেড় ঘণ্টা বিলম্বে দুপুর সাড়ে ৩টায় রওনা হয়ে সাড়ে ৪টায় স্প্যানবাহী ক্রেনটি পিলারের কাছে পৌঁছে। এরপর বিকেল ৫টায় ক্রেনটি নোঙর করা হলেও ঝোড়ো বাতাসের কারণে ওপরে তোলা সম্ভব হয়নি। পরে বিকেল ৫টা বেজে যাওয়ায় স্প্যান বসানোর কাজ এদিনের মতো বন্ধ রাখা হয়।

জানা গেছে, ৩৪তম স্প্যানের পর আগামী ৩০ অক্টোবর ২ এবং ৩ নম্বর পিলারের ওপর ৩৫তম স্প্যান ও ৪ নভেম্বর ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কটি স্প্যান বাসানোর নির্দেশনা রয়েছে সেতুসচিবের।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে