[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: হাজর বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীকে আরো স্মরণীয় করে রাখার জন্য মুজিববর্ষ উপলক্ষে দেশে বৃক্ষরোপণের মতো বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময়,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড মোহাম্মদ শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর নুর উদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয় প্রকৌশল এস এম ইস্কান্দার আলী, বৃক্ষরোপণ ও ল্যান্ড স্কেপিং কমিটির সভাপতি তছলিম আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম জানান, পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী প্রায় ৫০০টি বৃক্ষের চারা রোপণ করা হবে। সামগ্রিক কর্মসূচি সামাজিক দুরত্ব এবং স্বাস্থবিধি মেনে পরিচালিত হয়।


























