[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণের মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে। এ- উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ঝালকাঠির সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মূখার্জি স্বাগত বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে নারী-পুরুষ ৬জন দৃষ্টি প্রুতবন্ধি ব্যাক্তিকে ইলেকট্রনিক সাদাছড়ি বিতরন করেন। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজন করেছে।





























